Wednesday, June 10, 2026
Live

সিনচিয়াংয়ে ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ানের বিনিয়োগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াংয়ে ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ানের বিনিয়োগ

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) সময়কালে উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে মোট ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে।

বেইজিংয়ে আয়োজিত এক বৈঠকে জানানো হয়, গত পাঁচ বছরে এসব প্রতিষ্ঠান সিনচিয়াংয়ে ৬ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান আয়ের ব্যবস্থা করেছে। শুধু ২০২৫ সালে ২৬৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং প্রায় ১ লাখ ৭ হাজার নতুন চাকরি তৈরি হয়েছে।

বৈঠকে আরও বলা হয়েছে, ২০২৬ সালে বিনিয়োগ আরও বাড়ানো হবে এবং বেশ কিছু বড় প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এ সময় ১৮টি কেন্দ্রীয় প্রতিষ্ঠান সিনচিয়াংয়ে ৯২টি প্রকল্পের জন্য অভিপ্রায়পত্রে স্বাক্ষর করেছে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.