Wednesday, June 10, 2026
Live

সিনচিয়াং বসন্ত পর্যটন প্রদর্শনীতে আন্তর্জাতিক অংশগ্রহণের রেকর্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াং বসন্ত পর্যটন প্রদর্শনীতে আন্তর্জাতিক অংশগ্রহণের রেকর্ড

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: সপ্তম সিনচিয়াং বসন্ত পর্যটন প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে আন্তর্জাতিক অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছিতে শুরু হয় এই প্রদর্শনী।

“সিল্ক রোডের আকর্ষণ, বসন্তে সিনচিয়াং” প্রতিপাদ্যে আয়োজিত তিনদিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি ৬০০টিরও বেশি সাংস্কৃতিক ও পর্যটন সংস্থা অংশ নিয়েছে।

২০১৩ সালে চালু হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগ জোরদার করার লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলায় বিভিন্ন দেশের ভ্রমণ সংস্থা, হোটেল ও আউটডোর ব্র্যান্ড আকর্ষণীয় ছাড় ও নতুন প্যাকেজ উপস্থাপন করেছে। কাজাখস্তান, অস্ট্রেলিয়া ও কিরগিজস্তানসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো চীনা বাজারে প্রবেশ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজছে।

আয়োজকদের মতে, এই প্রদর্শনী শুধু ব্যবসায়িক যোগাযোগই বাড়াচ্ছে না, বরং স্মার্ট ট্যুরিজম ও উচ্চমানের পর্যটন সেবার উন্নয়নেও সহায়তা করছে। ইতোমধ্যে ১৪০টিরও বেশি ভ্রমণ সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

পর্যটকদের জন্যও রয়েছে নানা সুবিধা—উচ্চমানের আউটডোর পণ্য সাশ্রয়ী দামে কেনার সুযোগ এবং বিশেষ ভ্রমণ প্যাকেজে আগাম ছাড়। পাশাপাশি, দর্শনার্থীরা সিনচিয়াংয়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও হস্তশিল্পের অভিজ্ঞতা লাভ করছেন।

বিশেষজ্ঞদের মতে, এই এক্সপোর মাধ্যমে সিনচিয়াং আন্তর্জাতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.