Wednesday, June 10, 2026
Live

সি চিন পিংয়ের সভাপতিত্বে স্থানীয় পার্টি কমিটির কাজের বিধিমালা পর্যালোচনা বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সি চিন পিংয়ের সভাপতিত্বে স্থানীয় পার্টি কমিটির কাজের বিধিমালা পর্যালোচনা বৈঠক

মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো শুক্রবার একটি বৈঠক করেছে, যেখানে স্থানীয় পার্টি কমিটির কাজ সম্পর্কিত বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে জোর দিয়ে বলা হয়, সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটির কর্তৃত্ব এবং কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্ব স্থানীয় পার্টি কমিটিগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করতে হবে।

একই সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির নেওয়া সিদ্ধান্ত ও পরিকল্পনা বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়ন করার পাশাপাশি স্থানীয় পার্টি কমিটিগুলোকে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিতে হবে এবং কাজের ক্ষেত্রে উদ্যোগ ও সৃজনশীলতা বাড়াতে হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে আরও বলা হয়, স্থানীয় পার্টি কমিটিগুলোকে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে উন্নয়ন সাধন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণের নিয়ম আরও পরিমার্জন করা এবং তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

বৈঠক অনুযায়ী, স্থানীয় পার্টি কমিটির নেতৃস্থানীয় সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে, নেতৃত্বের সক্ষমতা উন্নত করতে হবে, পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নিতে হবে এবং আইন ও বিধিবিধান মেনে ক্ষমতা প্রয়োগ করতে হবে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ফাইল ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.