জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গাই পারমেলিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বৃহস্পতিবার পাঠানো অভিনন্দনবার্তায় সি স্মরণ করেন, ২০১৭ সালে তার সুইজারল্যান্ড সফরের সময় দুই দেশ চীন–সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি উন্নীতকরণে যৌথ সমীক্ষা শুরুর ঘোষণা দেয়। তিনি বলেন, প্রেসিডেন্ট পারমেলিনের উদ্যোগে ওই চুক্তি উন্নীতকরণ নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।
সি চিনপিং বলেন, বর্তমানে একতরফাবাদ ও সুরক্ষাবাদ বাড়ছে। এই প্রেক্ষাপটে মুক্ত বাণিজ্য সমর্থনে চীন ও সুইজারল্যান্ডের যৌথ প্রচেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চমানের উন্নয়নের প্রতিফলন এবং তা বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে স্থিতিশীলতা যোগ করছে।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালে চীন–সুইজারল্যান্ড উদ্ভাবনী কৌশলগত অংশীদারত্বের ১০ম বার্ষিকী পালিত হবে। একই সঙ্গে এটি হবে চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর, যা দুই দেশের মধ্যে উদ্ভাবনী সহযোগিতার জন্য নতুন ও বিস্তৃত সুযোগ তৈরি করবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনকে সি’র অভিনন্দন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.