Wednesday, June 10, 2026
Live

সূর্য গবেষণায় বিশ্বকে আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সূর্য গবেষণায় বিশ্বকে আহ্বান চীনের

সূর্য নিয়ে গভীর বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) সি হ্য-২ সৌর পর্যবেক্ষণ মিশনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের ছেংতু শহরে অনুষ্ঠিত চীনের মহাকাশ দিবসের ১১তম আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, সি হ্য–২ মিশনে আন্তর্জাতিক অংশীদারদের জন্য প্রায় ১৫ কেজি বৈজ্ঞানিক পেলোড বহনের সুযোগ রাখা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মিশনটি সূর্য-পৃথিবী ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবস্থান ল্যাগরেঞ্জ পয়েন্ট এল ৫-এ পাঠানো হবে। পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই অবস্থান মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

মিশনের লক্ষ্য হলো সূর্যের সক্রিয় অঞ্চলের চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য ও বিবর্তন বিশ্লেষণ করা, সৌর বিস্ফোরণের ত্রিমাত্রিক কাঠামো ও উৎপত্তি-প্রক্রিয়া উদ্ঘাটন করা এবং এসব বিস্ফোরণ কীভাবে মহাকাশ পেরিয়ে পৃথিবীর ওপর প্রভাব ফেলে তা অনুসরণ করা।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.