Wednesday, June 10, 2026
Live

সৌদি আরব, জর্ডান ও ইউএই সফরে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সৌদি আরব, জর্ডান ও ইউএই সফরে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান সফরে যাচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ১২ থেকে ১৬ ডিসেম্বর ওই তিন দেশ সফর করবেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র জানান, ওয়াং ইকে তিনটি দেশের সফরের জন্য আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহয়ান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জর্ডানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.