Wednesday, June 10, 2026
Live

স্টেট কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্টেট কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ভোক্তা পণ্যের সরবরাহ ও চাহিদার সমন্বয় জোরদার এবং ভোগব্যয় আরও বাড়ানোর পদক্ষেপ নির্ধারণ করা হয়। বৈঠকে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাঠামোর মধ্যে প্রধান জাতীয় কৌশল বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর ব্যবস্থাও তুলে ধরা হয়। প্রধান জাতীয় কৌশল বাস্তবায়নের জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়া উন্নত করা, উদ্ভাবন ও অদৃশ্য সম্পদে বিনিয়োগ বাড়ানো এবং নতুনমানের উৎপাদনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে প্রকল্প সমন্বয় ও বাস্তবায়নের মান উন্নত করা, এবং প্রকৌশল মান ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারের কথা বলা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি ঋণ ও নীতিনির্ভর অর্থায়নসহ বিভিন্ন ধরনের পুঁজি ব্যবহার এবং বেসরকারি পুঁজির অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করতে ভোগের উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের মতে, প্রতিষ্ঠানগুলোকে বিশেষায়িত ও উন্নতমানের ভোক্তা পণ্য সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা উচিত। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.