ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে মৃত্যু ও শারীরিক অক্ষমতার অন্যতম কারণ ইস্কেমিক স্ট্রোক। অনেক রোগী স্ট্রোকের পর দ্বিতীয় ধাপের মস্তিষ্কে ক্ষতির শিকার হন। সেই ক্ষতির একটি গুরুত্বপূর্ণ ‘আণবিক কারণ’ শনাক্ত করেছেন চীনা গবেষকরা।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির একটি গবেষণা দল জানিয়েছে, স্ট্রোকের পর চাপগ্রস্ত কিছু নিউরন থেকে অতিরিক্ত মাত্রায় ডিককফ-রিলেটেড প্রোটিন–২ (ডিকেকে২) নিঃসৃত হয়, যা মস্তিষ্কের রক্তনালী ও স্নায়ুকোষের ক্ষতি বাড়িয়ে তোলে। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান হার্ট জার্নালে।
গবেষণায় দেখা যায়, ডিকেকে-২ মস্তিষ্কের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংকেত পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এতে নিউরনের ক্ষতি বাড়ে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়।
প্রাণীর ওপর পরীক্ষায় দেখা গেছে, ডিকেকে ২-এর কার্যকারিতা কমালে মস্তিষ্কের ক্ষত কমে, এবং স্নায়বিক সক্ষমতা উন্নত হয়। এর বিপরীতে ক্ষতি আরও তীব্র হয়।
গবেষকরা শনাক্ত করেছেন যে, আরএক্সআরএ নামের নামের একটি রিসেপ্টর স্ট্রোকের পর নিউরনে ডিকেকে-২ উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। রোগীদের রক্ত বিশ্লেষণেও উচ্চ ডিকেকে-২ মাত্রার সঙ্গে বড় ইনফার্ক্ট, রক্তক্ষরণ ও সেরে ওঠার ধীরগতির সম্পর্ক পাওয়া গেছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন
স্ট্রোকের পর মস্তিষ্কে ক্ষতির নতুন কারণ শনাক্ত করলেন চীনা গবেষকরা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.