ছিউশি জানার্লের ২২তম সংখ্যায় ছাপা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিনপিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নতুন মানের উৎপাদনশক্তি উন্নয়ন’।
এই সংখ্যাটি রোববার প্রকাশিত হয়েছে। প্রবন্ধটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ে সি চিনপিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে সংগৃহীত।
প্রবন্ধে বলা হয়েছে, নতুন মানের উৎপাদনশক্তির মূল চালিকা শক্তি হলো উদ্ভাবন, যা প্রচলিত অর্থনৈতিক বৃদ্ধি ও উৎপাদনশীলতার ধারা থেকে ভিন্ন পথে কাজ করে। উচ্চ প্রযুক্তি, উচ্চ দক্ষতা এবং উন্নত মানের সমন্বয়ে গঠিত এই নতুন উৎপাদনশক্তি শিল্পে গভীর পরিবর্তন আনে এবং কাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করে।
প্রবন্ধে আরও জোর দেওয়া হয়েছে যে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উদ্ভাবন—এই দুই পথই নতুন উৎপাদনশক্তি গড়ে তোলার ভিত্তি। প্রযুক্তিগত উদ্ভাবন নতুন শিল্প, নতুন ব্যবসায়িক মডেল ও নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করে, আর শিল্প উদ্ভাবন বাস্তব অর্থনীতির ভিত্তিকে আরও সুদৃঢ় করে। তাই আধুনিক শিল্প ব্যবস্থা এগিয়ে নিতে গবেষণার ফলকে দ্রুত উৎপাদনে রূপান্তর করার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, উচ্চমানের উন্নয়নে বাধা সৃষ্টি করে এমন প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করা এবং উদীয়মান শিল্পখাতে নীতি ও ব্যবস্থাগত সহায়তা বাড়ানো জরুরি, যাতে নতুন উৎপাদনশক্তির বিকাশ আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।
১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময়কালকে সামনে রেখে প্রবন্ধে নির্দেশনা দেয়া হয়েছে, স্থানীয় সম্পদ, শিল্পভিত্তি ও গবেষণা সক্ষমতার ভিত্তিতে অঞ্চলভেদে উপযোগী নতুন শিল্প ও নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি করতে হবে।
সূত্র: সিএমজি বাংলা
স্থানীয় বাস্তবতায় নতুন মানের উৎপাদনশক্তি গড়ে তোলার ওপর জোর দিলেন সি চিনপিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.