Wednesday, June 10, 2026
Live

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষ স্থানীয় সরকারব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া দুই দেশই জনগণের কল্যাণে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এতে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের আওতায় নতুন সাফল্য আসবে এবং উভয় দেশের মানুষ আরও বেশি উপকৃত হবে।

নাহার/ফয়সল তথ্য ও ছবি- চীনা দূতাবাস

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.