Wednesday, June 10, 2026
Live

স্থিতিশীল শস্য সরবরাহে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্থিতিশীল শস্য সরবরাহে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬–২০৩০) একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে শস্য ও গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ নিশ্চিতে জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

শুক্রবার মধ্য চীনের হ্যনান প্রদেশের চৌখৌ শহরে অনুষ্ঠিত জাতীয় বসন্তকালীন কৃষি উৎপাদনবিষয়ক এক সভায় তিনি বলেন, কৃষি, গ্রামীণ এলাকা এবং কৃষকদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ধরে শস্য ও কৃষিপণ্যের উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সকল অঞ্চল ও বিভাগকে বসন্তকালীন মাঠ ব্যবস্থাপনা জোরদার করতে হবে, শস্য বপনের এলাকা স্থিতিশীল রাখতে হবে এবং দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। পাশাপাশি গ্রীষ্মকালীন শস্য ও তেলবীজের বাম্পার ফলন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। সুশাসনের কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা এবং তা বাস্তবায়নের ফলাফলকে কৃষি, গ্রামীণ এলাকা ও কৃষকদের উন্নয়নের সঙ্গে সমন্বিত করার আহ্বান জানান তিনি।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.