Wednesday, June 10, 2026
Live

স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির পরীক্ষায় চীনের নতুন সাফল্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির পরীক্ষায় চীনের নতুন সাফল্য

স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে চীন একটি পরীক্ষামূলক স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং শহরের উপকূলবর্তী জলভাগ থেকে স্মার্ট ড্রাগন-৩ ক্যারিয়ার রকেটের মাধ্যমে বেইজিং সময় ১৯টা ৩২ (জিএমটি ১১:৩২)-এ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি সফলভাবে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই অফশোর উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। এটি ছিল এসডি-৩ রকেটের ১১তম মিশন, যা চীনের বাণিজ্যিক উৎক্ষেপণ সক্ষমতার ধারাবাহিক অগ্রগতিকে নির্দেশ করে।

৩১ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ১৪০ টন ওজনের এসডি-৩ রকেটটি চীনের ড্রাগন রকেট পরিবারের অন্তর্ভুক্ত। দেশের মহাকাশ কর্মসূচির মূল ভিত্তি হিসেবে পরিচিত লং মার্চ রকেটের তুলনায় ড্রাগন সিরিজটি ভিন্ন উদ্দেশে নির্মিত। বিশেষ করে ছোট বাণিজ্যিক নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট এবং স্যাটেলাইট নেটওয়ার্ক উৎক্ষেপণের ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে এ সিরিজটি তৈরি করা হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.