Wednesday, June 10, 2026
Live

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মহান বিজয় দিবস উদযাপন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে বিকাল ৫ টা থেকে কনস্যুলেট জেনারেল এর কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হংকংয়ে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কনস্যুলেট জেনারেল-এর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, তার বক্তৃতায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার মর্যাদার প্রতীক হিসাবে অভিহিত করেন। এ ছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-এ পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য হংকং প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান । সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.