Wednesday, June 10, 2026
Live

হংকংয়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে: অর্থমন্ত্রী পল ছ্যান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকংয়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে: অর্থমন্ত্রী পল ছ্যান

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে বৈশ্বিক বিনিয়োগ বেড়েছে বলে জানিয়েছেন হংকং এসএআর সরকারের অর্থমন্ত্রী পল ছ্যান। রোববার তিনি বলেন, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগে বৈচিত্র্য আনতে হংকংকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিচ্ছেন। ছ্যান জানান, এ বছর এখন পর্যন্ত হংকংয়ের ব্যাংকগুলোতে মোট আমানত গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এটি প্রমাণ করে যে বিদেশি বিনিয়োগকারীরা হংকংয়ের প্রতি আস্থা রাখছেন। তিনি আরও বলেন, হংকংয়ে আইপিও বা নতুন শেয়ার বাজারজাতকরণে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখা, সম্পদ ব্যবস্থাপনা খাতের দ্রুত বিস্তার এবং বিশ্বের বিভিন্ন বাজারের সঙ্গে আর্থিক সহযোগিতা বৃদ্ধি—এসবই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের বড় প্রমাণ। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে হংকংয়ের পণ্য রপ্তানি ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আসিয়ান দেশগুলোসহ গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়ায় এই প্রবৃদ্ধি দেখা গেছে। পল ছ্যান বলেন, এই গতি ধরে রাখতে হংকং এসএআর সরকার শিপিং শিল্পকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের কেন্দ্র হিসেবে শহরের অবস্থানকে আরও মজবুত করবে। নাহার/আজাদ তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.