Wednesday, June 10, 2026
Live

হংকংয়ে শুরু ১৯তম এশিয়ান ফাইন্যান্সিয়াল ফোরাম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকংয়ে শুরু ১৯তম এশিয়ান ফাইন্যান্সিয়াল ফোরাম
রওজায়ে জাবিদা ঐশী এশিয়ার প্রথম বড় আন্তর্জাতিক আর্থিক আয়োজন হিসেবে ২০২৬ সালের ১৯তম এশিয়ান ফাইন্যান্সিয়াল ফোরাম চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই ফোরামের এবারের প্রতিপাদ্য— “পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন দিগন্তের সহ-সৃষ্টি”, যেখানে শিল্প খাতকে শক্তিশালী করতে অর্থনীতির ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ফোরামে বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৩,৬০০ জনের বেশি পেশাজীবী অংশ নিয়েছেন। অন্যান্য দেশের পাশাপাশি চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৮০টি ব্যবসায়ী প্রতিনিধিদল এতে উপস্থিত রয়েছে। ফোরামের একটি বিশেষ আলোচনাসভা স্বর্ণ বাণিজ্যকে ঘিরে আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য হংকংকে একটি আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এছাড়া ফোরামে ১৫০ জনেরও বেশি বৈশ্বিক রাজনৈতিক, ব্যবসায়ী ও আর্থিক খাতের নেতা ও বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। এই আয়োজনের অংশ হিসেবে প্রথমবারের মতো গ্লোবাল বিজনেস সামিট চালু করা হয়েছে, যেখানে অর্থনীতি ও শিল্পের গভীর সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে হংকং তার আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্য কেন্দ্র হিসেবে অনন্য অবস্থান আরও সুদৃঢ় করতে পারে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.