Wednesday, June 10, 2026
Live

হংকং অগ্নিকাণ্ড: বিচারকের নেতৃত্বে স্বাধীন কমিশন গঠন করবে সরকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকং অগ্নিকাণ্ড: বিচারকের নেতৃত্বে স্বাধীন কমিশন গঠন করবে সরকার
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সরকার সম্প্রতি ঘটে যাওয়া আবাসিক অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবে, যা একজন বিচারকের নেতৃত্বে কাজ করবে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জনাইয়েছেন হংকং সরকারের প্রধান নির্বাহী জন লি। অগ্নিকাণ্ডে ১৫১ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশ এখনও প্রায় ৩০টি নিখোঁজ মামলা অনুসন্ধান করছে। জন লি জানান, আগে গঠিত তিনটি টাস্ক ফোর্স অবিরাম কাজ করছে, যাতে দায়িত্বশীল সবাইকে বিচারের আওতায় আনা যায়। প্রধান নির্বাহী আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোনও ধরনের কমতি রাখছে না। এর মধ্যে রয়েছে অস্থায়ী শেল্টার চালু করা, এবং প্রায় ২ হাজার ৫০০ জনকে পর্যায়ক্রমে ট্রানজিশনাল হাউজিং ও হোটেলে রাখা। তিনি বলেন, অগ্নিকাণ্ডটি অনেক স্তরে দুর্বলতা প্রকাশ করেছে, তাই সিস্টেমিক সংস্কার অপরিহার্য। স্বাধীন কমিশন এই ঘটনা তদন্ত করবে এবং সরকারের সহায়তায় প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করবে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.