চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সফলভাবে অষ্টম-মেয়াদি আইন পরিষদ নির্বাচন সম্পন্ন করেছে এবং স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, যা হংকংয়ের সমৃদ্ধির পথে নতুন অগ্রগতি-বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
মঙ্গলবার বেইজিং সফররত হংকং প্রধান নির্বাহী জন লির সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট সি হংকংয়ের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের সরকারের কাজের ওপর একটি প্রতিবেদন শোনেন।
এ সময় প্রেসিডেন্ট বলেন, গেলো এক বছরে জন লির নেতৃত্বে এইচকেএসএআর সরকার সাহসিকতা ও উদ্যোগের পরিচয় দিয়েছে এবং দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করেছে।
কেন্দ্রীয় কর্তৃপক্ষ জন লি ও এইচকেএসএআর সরকারের কাজকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি দৃঢ়ভাবে বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন সি ।
তিনি বলেন, এই নীতির আওতায় হংকংয়ের জনগণ উচ্চমাত্রার স্বায়ত্তশাসন ভোগ করছে এবং এর মাধ্যমে হংকংয়ের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হচ্ছে।
সি চিনপিং হংকং প্রশাসনকে জাতীয় ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে সারিবদ্ধ হওয়ার, নির্বাহী-নেতৃত্বাধীন সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া উন্নয়নে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সূত্র: সিএমজি
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহীর কাছ থেকে প্রতিবেদন শুনলেন সি চিনপিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.