Wednesday, June 10, 2026
Live

হরমুজে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিতের আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিতের আহ্বান চীনের

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরুদ্ধারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সোমবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। এ বাণিজ্যিক পথের বর্তমান পরিস্থিতিকে ‘সংবেদনশীল ও জটিল’ উল্লেখ করে তিনি এ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জোরপূর্বক আটকের ঘটনা ঘিরে চীনা মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।’

সেইসঙ্গে উত্তেজনা বৃদ্ধি বা সংঘাত উসকে দেওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকা জরুরি মনে করেন কুও চিয়াখুন। যেনো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।

লুৎফর/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.