Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালি কখনো আগের অবস্থায় ফিরবে না: ইরান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালি কখনো আগের অবস্থায় ফিরবে না: ইরান

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের অতি গুরুত্বপূর্ণ বাণিজ্য নৌপথ হরমজু প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে দু’দেশের মধ্যে চলা যুদ্ধের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী-আইআরজিসি রোববার জানিয়েছে, হরমুজ প্রণালি কখনো আর আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে ‘নতুন ব্যবস্থা’ বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে, একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান এ দাবিতে সাড়া না দিলে ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন’।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় জানিয়েছেন, তার দেশের জনগণ কঠিন প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি অবরোধ অব্যাহত রাখবে তেহরান।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের দেওয়া অবকাঠামোতে হামলার হুমকিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে উসকানি উল্লেখ করে বলেন, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট স্থাপনায় আরও কঠোর জবাব হবে।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.