Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

এপ্রিল ১: সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজ চলাচল করেছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান।

মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে চীনের তিনটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চীন।

মুখপাত্র আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি এবং এর পার্শ্ববর্তী জলপথ পণ্য ও জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। এ সময় তিনি উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.