Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালি সংকট: যুদ্ধবিরতির ডাক চীন-রাশিয়ার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালি সংকট: যুদ্ধবিরতির ডাক চীন-রাশিয়ার

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় বিশ্বের অন্যতম বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছেই। এ বাস্তবতায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। রোববার এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এ আহ্বান জানান।

এ সময় ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সমস্যার মূল সমাধান হচ্ছে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করা।

ফোনালাপে তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়ার উচিত ন্যায্যতা বজায় রাখা, নীতিগত প্রশ্নে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও সমর্থন ও বোঝাপড়া অর্জনে কাজ করা।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন সবসময়ই আন্তর্জাতিক ও আঞ্চলিক সংকটগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত চীন, যাতে বড় ইস্যুগুলোতে সময়োপযোগী যোগাযোগ বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে মস্কো গভীর উদ্বিগ্ন এ কথা উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জোর দিয়ে বলেন, সংঘাত এবং হরমুজ প্রণালির পরিস্থিতির প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

সংঘাত সমাধানে বিবদমান পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গঠনমূলক ভূমিকা রাখা জরুরি মনে করেন লাভরভ।

তিনি জানান, চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করতে আগ্রহী রাশিয়া।

নাহার/লুৎফর

তথ্য ও ছবি- চায়না ডেইলি/সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.