Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, ফিরে যেতে বাধ্য হচ্ছে তেলবাহী ট্যাংকারগুলো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, ফিরে যেতে বাধ্য হচ্ছে  তেলবাহী ট্যাংকারগুলো

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালি খুলতে না খুলতেই আবার বন্ধ করে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এ ব্যবস্থা নেয় ইরান। ফলে কৌশলগত এই জলপথটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং তেলবাহী ট্যাংকারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি এ তথ্য দিয়েছে।

মেরিনট্র্যাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বুধবার গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ডেটোনা বিচ প্রথম প্রণালীটি অতিক্রম করে।

তবে, পরে লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির মতে, এই হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী দিয়ে সমস্ত তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে।

প্রেস টিভি জানিয়েছে, প্রণালীটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে রওনা হওয়া বেশ কয়েকটি ট্যাংকারকে তাদের গতিপথ পরিবর্তন করে পারস্য উপসাগরের আরও গভীরে ফিরে যেতে বাধ্য হতে হয়েছে।

শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার জানিয়েছে যে, মঙ্গলবার পর্যন্ত ১৮৭টি বোঝাই ট্যাংকারসহ হাজারের বেশি জাহাজ এখনও ওই অঞ্চলে অপেক্ষা করছে। স্বাভাবিক নৌচলাচল পরিস্থিতিতেও, এই জাহাজগুলোর সারিবদ্ধ হয়ে প্রণালীটি ছেড়ে যেতে দুই সপ্তাহেরও বেশি সময় লাগে।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.