Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও যুদ্ধ দ্রুত শেষ করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালী বন্ধ থাকলেও যুদ্ধ দ্রুত শেষ করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

মার্চ ৩১: মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্রুত শেষ করতে ইচ্ছুক।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন যে, জোরপূর্বক প্রণালী উন্মুক্ত করার চেষ্টা করলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, যা ট্রাম্পের নির্ধারিত ৪ থেকে ৬ সপ্তাহের সময়সীমাকে অতিক্রম করবে। তাই যুক্তরাষ্ট্র এখন ইরানের নৌ-সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র মজুত ধ্বংস করাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছে। একই সাথে কূটনৈতিক চাপের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর চেষ্টা করা হবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর নেতৃত্ব দেওয়ার জন্য চাপ দেবেন। ট্রাম্প সামরিক পথ খোলা রাখলেও সেটি তার বর্তমান অগ্রাধিকার নয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, হরমুজ প্রণালী যত বেশি সময় বন্ধ থাকবে, বিশ্ব অর্থনীতির ওপর তার প্রভাব তত বেশি পড়বে এবং এটি জ্বালানি তেলের মূল্য ক্রমাগত বাড়িয়ে তুলবে। ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন তার বক্তব্যের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.