Wednesday, June 10, 2026
Live

হরমুজ প্রণালী সমস্যার মূল কারণ অবৈধ মার্কিন-ইসরায়েলি সামরিক কার্যকলাপ: চীনা প্রতিনিধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালী সমস্যার মূল কারণ অবৈধ মার্কিন-ইসরায়েলি সামরিক কার্যকলাপ: চীনা প্রতিনিধি

এপ্রিল ২৮: হরমুজ প্রণালীতে সমস্যা ও প্রতিবন্ধকতার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক কার্যকলাপ। এই প্রণালীতে নৌচলাচলের প্রতিবন্ধকতার সমাধান হলো, যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে এ সব কথা বলেন।

ফু ছোং বলেন, হরমুজ প্রণালী পণ্য ও জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও যান চলাচলের অবাধ প্রবাহ বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেই জরুরি। চীন পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায় এবং যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

ফু কং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা এবং বাধাহীন প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে উপকূলীয় দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংঘাতপূর্ণ বিষয়গুলোর উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখলেই কেবল জলপথের নিরাপত্তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব। সামরিক শক্তির অপব্যবহার মৌলিকভাবে ঝুঁকির সমাধান করতে পারে না; বরং এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং একটি বৃহত্তর নিরাপত্তা সংকট তৈরি করবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.