Wednesday, June 10, 2026
Live

হাংচৌর আমদানি ও ভোক্তা মেলায় ৮৫ দেশের তিন শতাধিক কোম্পানি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাংচৌর আমদানি ও ভোক্তা মেলায় ৮৫ দেশের তিন শতাধিক কোম্পানি

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি সপ্তাহে বৈশ্বিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে পূর্ব চীনের হাংচৌ। ৮৫টি দেশের তিন শতাধিক কোম্পানি চেচিয়াং প্রদেশে অনুষ্ঠিত আমদানি ও ভোক্তা মেলায় অংশ নিয়েছে, যেখানে প্রায় ৩০ বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘চেচিয়াং থেকে বৈশ্বিক পণ্য ক্রয়, হাংচৌর মাধ্যমে ভোগ বাড়ানো’ শীর্ষক মেলাটি রোববার শুরু হয়েছে। মেলাটি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং চেচিয়াং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত।

প্রায় ২০ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত মেলাটি বিশ্বজুড়ে উৎপাদকদের জন্য চীনা ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে।

কেনিয়ার দূতাবাসের কাউন্সেলর লিভিংস্টোন ওয়াহুরো বলেন, কেনিয়া বিশ্বের সেরা কফি, ফুল এবং কালো চা উৎপাদনের জন্য পরিচিত এবং এই উদ্যোগ দেশটির পণ্যের জন্য চীনের বাজারে প্রবেশ সহজ করবে।

হাংচৌ মেলাটি অনলাইন ও অফলাইন প্লাটফর্মের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যা আমদানি পণ্যের চাহিদা বাড়াতে সহায়ক হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের বিশাল ভোক্তা বাজারকে বৈশ্বিক পণ্যের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা, যা আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা জোরদার করার পাশাপাশি পারস্পরিক লাভজনক সুযোগ সৃষ্টি করবে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.