Wednesday, June 10, 2026
Live

হাইড্রোজেন সংরক্ষণে চীনে চালু হলো অতিকায় লবণ-গুহা প্রকল্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইড্রোজেন সংরক্ষণে চীনে চালু হলো অতিকায় লবণ-গুহা প্রকল্প

ফয়সল আবদুল্লাহ

চীনে প্রথমবারের মতো দশ লাখ ঘনমিটার সক্ষমতার লবণের গুহায় হাইড্রোজেন সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে। হ্যনান প্রদেশের পিংতিংশানে এই প্রদর্শনী প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে, যা চীনের হাইড্রোজেন জ্বালানি শিল্পের শিল্পায়নে নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াং ছুনহ্য বলেন, বৃহৎ পরিসরে হাইড্রোজেন সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে লবণ গুহা প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ সমাধান। এটি নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না পিংমেই শেনমার অধীন একটি গ্যাস স্টোরেজ ও লবণ রাসায়নিক প্রতিষ্ঠান। প্রযুক্তিগত উন্নয়নে নেতৃত্ব দিয়েছে চীনের পাথর ও মাটি মেকানিক্স কেন্দ্র ও চীনের বিজ্ঞান একাডেমি। নকশা ও নির্মাণকাজে অংশ নিয়েছে চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশন ও চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন।

প্রকল্পের লক্ষ্য হলো পানিতে দ্রবণযোগ্য ৩০ হাজার ঘনমিটারের বেশি আয়তনের একটি সল্ট ক্যাভার্ন তৈরি করা এবং প্রায় ১৫ লাখ ঘনমিটার হাইড্রোজেন সংরক্ষণের সক্ষমতা অর্জন করা।

বর্তমানে দুটি কম্প্রেসরের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় দুই হাজার স্ট্যান্ডার্ড ঘনমিটার হাইড্রোজেন ১৫ এমপিএ চাপ দিয়ে ভূগর্ভস্থ গুহায় সংরক্ষণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প স্তরযুক্ত লবণ শিলায় দীর্ঘমেয়াদি নিরাপদ হাইড্রোজেন সংরক্ষণের সক্ষমতা প্রমাণ করেছে। ভবিষ্যতে হাইড্রোজেন মিশ্রিত প্রাকৃতিক গ্যাস, হাইড্রোজেনচালিত ভারী ট্রাক এবং হাইড্রোজেনচালিত বয়লারের মতো নতুন ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়সল/নাহার

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.