Wednesday, June 10, 2026
Live

হাইনানে বসন্তকালীন চাকরি মেলায় ৩ হাজার কর্মসংস্থান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইনানে বসন্তকালীন চাকরি মেলায় ৩ হাজার কর্মসংস্থান

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের হাইনান প্রদেশে বছরের প্রথম বসন্তকালীন চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রোববার আয়োজিত মেলাটি ছিল প্রাদেশিক কর্মসংস্থান কর্মসূচির অংশ। এতে ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ইন্টারনেট সেবা, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি এবং খাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে দুই হাজার সাতশর বেশি চাকরির সুযোগ দেওয়া হয়।

হাইনান মুক্ত বাণিজ্য বন্দর সংক্রান্ত নীতিমালার সহায়তায় আন্তর্জাতিক বাণিজ্য ও উচ্চপ্রযুক্তি খাতের চাকরিগুলো শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় অংশ নিয়েছে প্রায় দুই হাজার শিক্ষার্থী।

শিক্ষার্থী চাং সিংইউ বলেন, তিনি বিদেশি বাণিজ্য বা ক্রস-বর্ডার ব্যবসা সংশ্লিষ্ট চাকরি পেতে আগ্রহী। হাইনান পৃথক কাস্টমস জোন হিসেবে কাজ শুরু করায় বিদেশি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা নতুন গ্র্যাজুয়েটদের আকর্ষণ করছে।

চাকরি প্রদানের পাশাপাশি মেলায় শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার নির্দেশনাও দেওয়া হয়। স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মকর্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা তৈরি, সিভি উন্নয়ন এবং ট্যালেন্ট-সহায়তা নীতিমালা সম্পর্কে জানাতে সহায়তা করেন।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.