Wednesday, June 10, 2026
Live

হাইনানে ষষ্ঠ চীন আন্তির্জাতিক ভোগ্যপণ্য মেলা শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইনানে ষষ্ঠ চীন আন্তির্জাতিক ভোগ্যপণ্য মেলা শুরু

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ষষ্ঠ চীন আন্তির্জাতিক ভোগ্যপণ্য মেলার পর্দা উঠেছে সোমবার। সকল প্রস্তুতি শেষ করে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (সিআইসিপিই) শুরু হয়েছে।

১ লাখ ৪৩ হাজার বর্গমিটার আয়তনের এবারের মেলাটি গত বছরের তুলনায় ১৩ হাজার বর্গমিটার বেশি। ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩ হাজার ৪০০টিরও বেশি ব্র্যান্ড এতে অংশ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশই আন্তর্জাতিক ব্র্যান্ড। হাইনান সরকারের করমুক্ত সুবিধায় পণ্য আমদানিতে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা।

মেলার মূল ভেন্যুতে মোট আটটি প্রদর্শনী হল রয়েছে। এর মধ্যে ৪ নম্বর হলটি বিশেষভাবে বিশ্বমানের বৈচিত্র্যময় ভোগ্যপণ্যের জন্য রাখা হয়েছে। এখানে কানাডা, সুইজারল্যান্ড এবং ইতালিসহ ২২টি দেশ ও অঞ্চলের প্রিমিয়াম পণ্য প্রদর্শিত হচ্ছে।এবারের মেলায় রাশিয়া ও বুলগেরিয়াসহ বেশ কিছু দেশের জাতীয় প্যাভিলিয়নের অভিষেক হয়েছে।

এবারের প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হল- পরিবেশবান্ধব ও নিম্ন কার্বন। মেলার অবকাঠামো তৈরিতেও টেকসই চর্চাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেলাটি চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.