Wednesday, June 10, 2026
Live

হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল
ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: সপ্তম হাইনান আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামলো মঙ্গলবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানয়া শহরে। এবারের উৎসবে তাজিকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ প্রযোজনা “ব্ল্যাক র‍্যাবিট, হোয়াইট র‍্যাবিট” জিতে নেয় গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্রের পুরস্কার। গ্র্যান্ড জুরি পুরস্কার যৌথভাবে পেয়েছে চীনের “এ ড্যান্স ইন ভেইন” এবং জার্মানির “ফ্যান্টমস অব জুলাই”। যুক্তরাষ্ট্রের ছবি “ম্যাড বিলস টু পে” সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রী—দুটি বিভাগেই পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন ফরাসি অভিনেতা থিওডর পেল্লেরিন, তাঁর অভিনীত চলচ্চিত্র “নিনো”–এর জন্য। চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক সরকা্রের যৌথভাবে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হয় ৩ থেকে ৯ ডিসেম্বর।এবারের আয়োজনে ১১৯টি দেশ ও অঞ্চল থেকে ৪,৫৬৪টি জমা পড়া ছবি উৎসবের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে। মোট ১৩ জন দেশি–বিদেশি বিশিষ্ট চলচ্চিত্রব্যক্তিত্ব বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। উৎসব শেষে এখনও প্রাণবন্ত সানয়া শহরজুড়ে চলছে নানান থিমভিত্তিক কার্যক্রম।স্থানীয় ও পর্যটকেরা পাঁচটি ইন্টারঅ্যাকটিভ ফিল্ম–মিশনে অংশ নিয়ে উপভোগ করেছেন সিনেমা–জগতের অভিজ্ঞতা। এ ছাড়া আরও বেশি পর্যটক আকর্ষণে শহরজুড়ে চলছে বিভিন্ন পর্যটন–প্রচারাভিযান—দৃশ্যমান স্থান ও হোটেল আবাসনে ছাড়সহ নানা সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। ঐশী/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.