Wednesday, June 10, 2026
Live

হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে নিবন্ধিত বিদেশি প্রতিষ্ঠান এক লাখ ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে নিবন্ধিত বিদেশি প্রতিষ্ঠান এক লাখ ছাড়াল
দক্ষিণ চীনের হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে নিবন্ধিত বিদেশি বাণিজ্য প্রতিষ্ঠান এক লাখ ছাড়িয়েছে। বুধবার প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত নতুন করে ৪ হাজার ৭০৯টি প্রতিষ্ঠান নিবন্ধন পেয়েছে। নীতিগত সুবিধা ও নতুন ব্যবসায়িক প্রক্রিয়ার ফলে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ ও অনুসন্ধান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুল্ক কর্মকর্তা চু হ্য জানান, সরকারি সেবা কেন্দ্রের একটি মাত্র হটলাইনে প্রতিদিন গড়ে শতাধিক ফোনকল আসছে। উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর হাইনান ফ্রি ট্রেড পোর্টে দ্বীপজুড়ে বিশেষ কাস্টমস কার্যক্রম চালু করে চীন। এর ফলে বিদেশি পণ্যের প্রবেশ আরও সহজ হয়েছে, শূন্য শুল্ক সুবিধার আওতা সম্প্রসারিত হয়েছে এবং ব্যবসাবান্ধব নানা নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.