ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: ‘এ টেস্ট অফ চায়না, চাইনিজ ফুড নাইটস’ শীর্ষক আয়োজনের মধ্য দিয়ে চীনা খাবার ও স্ন্যাকসের সুগন্ধে মুখরিত হয়ে ওঠে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। শুক্রবার সন্ধ্যায় বুদাপেস্ট চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন চত্বর এই উৎসব শুরু হয়।
উৎসবে দশটি চীনা খাবারের স্টলে দর্শনার্থীদের জন্য ছিল ডাম্পলিং, ফ্রাইড স্ক্যুয়ার, মিল্ক টি এবং ঐতিহ্যবাহী মুখরোচক প্যানকেকসহ নানা বিশেষ পদ। আগতরা চীনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগসহ চীনা খাবারের সাথে স্বাদ নেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছেন।
বুদাপেস্টে চীনের জাতীয় পর্যটন কার্যালয় এবং বুদাপেস্ট চিড়িয়াখানা ও বোটানিকাল গার্ডেনের যৌথ উদ্যোগে তিন দিনের এই আয়োজনের লক্ষ্য চীন-হাঙ্গেরি মধ্যে পারস্পরিক রন্ধনশৈলী এবং সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি করা।
চীনের জাতীয় পর্যটন কার্যালয়ের পরিচালক বুদাপেস্টের চায়না ন্যাশনাল টুরিস্ট অফিসের পরিচালক লি লুইসিন বলেন, ‘চীনা রন্ধনশৈলী কেবল উপকরণ এবং কৌশলের মিশ্রণ নয়, এটি সংস্কৃতির একটি নিরবচ্ছিন্ন ধারা।"
তিনি আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে দর্শনার্থীরা চীনের আন্তরিক আতিথেয়তা অনুভব করতে পারবেন।
এদিকে, বুদাপেস্ট চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পরিচালক এনদ্রে সোস চীনা গ্যাস্ট্রোনমিকে ‘আচার-অনুষ্ঠান, সম্প্রীতি এবং ভারসাম্যের সংমিশ্রণ’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, আঞ্চলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আনন্দই চীনা খাবারকে একসূত্রে গেঁথেছে।
রাসের/ আজাদ
তথ্য ও ছবি: সিনহুয়া
হাঙ্গেরির বুদাপেস্টে চীনা খাদ্য উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.