Wednesday, June 10, 2026
Live

হারবিনে বরফ ও তুষার অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক মেয়রদের সংলাপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হারবিনে বরফ ও তুষার অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক মেয়রদের সংলাপ
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের মেয়র ও ঊর্ধ্বতন নগর কর্মকর্তাদের অংশগ্রহণে উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয়েছে গ্লোবাল মেয়র সংলাপ। ‘বরফ ও তুষার দিয়ে বিশ্বকে সংযুক্ত করা, অভিন্ন ভবিষ্যতের জন্য জয়-জয় সহযোগিতা’ শীর্ষক তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, কোরিয়া প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও তুর্কিয়েসহ বিভিন্ন দেশের শহর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংলাপে বরফ ও তুষার অর্থনীতির বিকাশ, সাংস্কৃতিক একীকরণ, স্মার্ট সিটি উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক নগর শাসনব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রধান সংলাপ এবং দৃশ্যকল্পভিত্তিক সংলাপ সেশনের আয়োজন করা হয়েছে, যা নতুন ধারণা ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করছে। অংশগ্রহণকারীরা হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডসহ শহরের বিভিন্ন প্রতীকী স্থাপনা পরিদর্শন করছেন এবং হারবিন আইস অ্যান্ড স্নো ইকোনমি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান ও বাণিজ্য কার্যক্রমেও অংশ নিচ্ছেন। চীনের ‘বরফের শহর’ হিসেবে পরিচিত হারবিন তার দীর্ঘ ও শীতল শীতকালকে বিশ্বমানের পর্যটন আকর্ষণে রূপ দিয়েছে। গত শীতে শহরটি রেকর্ড ৯ কোটি ৩ লাখ ৬০ হাজার পর্যটককে স্বাগত জানায়। এ সময় পর্যটন থেকে আয় হয় ১৩৭ দশমিক ২২ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি। জেনিফার/ফয়সলতথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.