মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক : হিউম্যানয়েড রোবট শিল্পকে নিয়ন্ত্রণ ও মানসম্মত করার পথে বড় পদক্ষেপ নিল চীন। শনিবার দেশটি প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় মানদণ্ড ব্যবস্থা প্রকাশ করেছে, যা শিল্পের পুরো শৃঙ্খল ও জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। এই মানদণ্ড ব্যবস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত হিউম্যানয়েড রোবটস অ্যান্ড সংযুক্ত দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানদণ্ড নির্ধারণ এর বার্ষিক সভায় উন্মোচন করা হয়। এতে ছয়টি প্রধান অংশ রয়েছে—মৌলিক সাধারণ মান, মস্তিষ্কসদৃশ ও বুদ্ধিমান কম্পিউটিং, অঙ্গপ্রত্যঙ্গ ও উপাদান, সম্পূর্ণ যন্ত্র ও সিস্টেম, প্রয়োগ ক্ষেত্র এবং নিরাপত্তা ও নৈতিকতা। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর এইচইআইএস বিষয়ক কারিগরি কমিটির তত্ত্বাবধানে ১২০টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবহারকারীর যৌথ প্রচেষ্টায় এই মানদণ্ড তৈরি করা হয়েছে। কমিটির তথ্যমতে, মস্তিষ্কসদৃশ ও বুদ্ধিমান কম্পিউটিং সংক্রান্ত মানদণ্ডে এমবডিড ইন্টেলিজেন্সের “মস্তিষ্ক ও সেরিবেলাম” এবং বুদ্ধিমান গণনার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে তথ্যের পুরো জীবনচক্র, মডেল প্রশিক্ষণ এবং স্থাপন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হবে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালকে চীনে হিউম্যানয়েড রোবটের ব্যাপক উৎপাদনের প্রথম বছর হিসেবে ধরা হচ্ছে। এ সময়ে ১৪০টিরও বেশি দেশীয় নির্মাতা ৩৩০টির বেশি ভিন্ন মডেলের হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে। নতুন এই জাতীয় মানদণ্ড ব্যবস্থা দ্রুত সম্প্রসারিত হিউম্যানয়েড রোবট শিল্পকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে এবং মানসম্মত প্রযুক্তিগত চাহিদা ও নিরাপত্তা প্রোটোকলের মাধ্যমে শিল্পের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করবে। ঐশী/আজাদ তথ্য ও ছবি : সিজিটিএন
হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.