Wednesday, June 10, 2026
Live

হুয়াংইয়ান তাওয়ের আকাশসীমা থেকে ফিলিপাইনের বিমান তাড়াল পিএলএ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হুয়াংইয়ান তাওয়ের আকাশসীমা থেকে ফিলিপাইনের বিমান তাড়াল পিএলএ
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: হুয়াংইয়ান তাওয়ের ওপর চীনের আঞ্চলিক আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা ফিলিপাইনের একটি সরকারি বিমানকে তাড়িয়ে দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। মঙ্গলবার চীন সরকারের অনুমতি ছাড়াই বিমানটি আকাশসীমায় প্রবেশ করেছিল বলে জানিয়েছেন পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র বিমান বাহিনীর সিনিয়র কর্নেল থিয়ান চুনলি। থিয়ান চুনলি বলেন, থিয়েটার কমান্ডের অধীন নৌ ও বিমান বাহিনী আইন ও বিধি অনুযায়ী ফিলিপাইনের ওই বিমানকে সতর্ক করে আকাশসীমা থেকে বের করে দেয়। তিনি বলেন, ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ এবং চীনের আইন ও আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক বিধানের মারাত্মক লঙ্ঘন। থিয়ান চুনলি আরও বলেন, হুয়াংইয়ান তাও চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। আমরা ফিলিপাইনকে অবিলম্বে চীনের অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.