Wednesday, June 10, 2026
Live

হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় ফিলিপিনো বিমান: সতর্ক করে বিতাড়িত করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় ফিলিপিনো বিমান: সতর্ক করে বিতাড়িত করল চীন
হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় ফিলিপিনো বিমান: সতর্ক করে বিতাড়িত করল চীন

চীনের হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা দুটি ফিলিপিনো বিমানকে সতর্ক করে বিতাড়িত করেছে চীন। আজ বৃহস্পতিবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল জাই শি ছেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৮ মার্চ দুটি ফিলিপিনো 'সি-২০৮' বিমান চীনা সরকারের কোনো পূর্বানুমোদন ছাড়াই হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে। এরপর পিএলএ-এর সাউদার্ন থিয়েটার কমান্ড আইন ও বিধি অনুযায়ী তাদের সতর্ক করে ওই এলাকা থেকে বিতাড়িত করে। ফিলিপাইনের এই কর্মকাণ্ড চীনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

চীন ফিলিপাইনকে তাদের এই বেআইনি ও উসকানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে। থিয়েটার কমান্ডের সেনারা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.