জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান তাও ও এর আশপাশের সমুদ্রসীমা ও আকাশপথে ডিসেম্বরের শুরু থেকে নিয়মিত যুদ্ধপ্রস্তুতি টহল চালিয়ে যাচ্ছে চীনের সামরিক বাহিনী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড।
বিবৃতিতে বলা হয়, নৌ ও বিমানবাহিনীর ইউনিট মোতায়েনের মাধ্যমে ওই এলাকায় টহল ও সতর্কতা আরও জোরদার করা হয়েছে।
পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, এসব টহলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ ও উসকানিমূলক তৎপরতা কার্যকরভাবে মোকাবিলা করা হচ্ছে। একই সঙ্গে এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখছে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
হুয়াংইয়ান তাওতে চীনা সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল অব্যাহত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.