Wednesday, June 10, 2026
Live

হেইলংচিয়াংয়ে রেকর্ড শস্য উৎপাদন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হেইলংচিয়াংয়ে রেকর্ড শস্য উৎপাদন
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর শস্য উৎপাদনে রেকর্ড গড়েছে উত্তর-পূর্ব চীনের প্রদেশ হেইলংচিয়াং। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো শুক্রবার জানায়, এ বছর প্রদেশটির মোট শস্য উৎপাদন পৌঁছেছে ৮ কোটি ২০ লাখ টনে। ২০২৪ সালে ৮ কোটি টন শস্য উৎপাদনের মাইলফলক ছাড়ানোর পর, হেইলংচিয়াং এ বছর নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। প্রাদেশিক কৃষি ও গ্রামীণ বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, টানা ১৬ বছর ধরে চীনের সর্বোচ্চ শস্য উৎপাদনকারী অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে প্রদেশটি। উচ্চহারে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হেইলংচিয়াং জুড়ে ১ লাখ ৭৬ হাজারের বেশি উচ্চক্ষমতা সম্পন্ন বীজ রোপণ যন্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বৈজ্ঞানিক চাষাবাদের পদ্ধতি যেমন—মাটির পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, ঘন রোপণ প্রযুক্তি এবং সমন্বিত সেচ প্রকল্প নিয়মিত সম্প্রসারণ করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে চীন সার্বিকভাবে একটি বাম্পার ফলন অর্জন করেছে। এ বছর দেশের মোট শস্য উৎপাদন দাঁড়িয়েছে ৭১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টনে, যা গত বছরের তুলনায় ১.২ শতাংশ বেশি। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.