Wednesday, June 10, 2026
Live

১০০ বিলিয়ন ইউয়ান ছাড়াল লাসার জিডিপি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
১০০ বিলিয়ন ইউয়ান ছাড়াল লাসার জিডিপি
ফয়সল আবদুল্লাহ দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৫ সালে প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। বুধবার এ তথ্য জানান শহরের মেয়র ওয়াং ছিয়াং। মেয়র বলেন, ২০২৫ সালে লাসায় বিনিয়োগ ও ভোগব্যয় স্থিতিশীলভাবে বেড়েছে। শহরে ৬০টি গুরুত্বপূর্ণ প্রকল্পে নির্মাণকাজ শুরু হয়েছে এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ আগের বছরের তুলনায় ৫ শতাংশের বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সময়ে ভোক্তা পণ্যের বিক্রি দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানে। তিনি আরও জানান, ২০২৫ সালে লাসায় নতুন করে ৬১টি হাই-টেক প্রতিষ্ঠান এবং ১১টি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে। পর্যটন ও সংস্কৃতির সমন্বয়ও এ উন্নয়নে ভূমিকা রেখেছে। ২০২৫ সালে লাসায় ৫ কোটি ৫ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ১৬.৮ শতাংশ বেশি। পর্যটনে আয় হয়েছে ৬০ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.