Wednesday, June 10, 2026
Live

১৩৯তম ক্যান্টন ফেয়ারের বিদেশি পণ্যের প্রথম চালানের বন্দর ছাড়পত্র লাভ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
১৩৯তম ক্যান্টন ফেয়ারের বিদেশি পণ্যের প্রথম চালানের বন্দর ছাড়পত্র লাভ

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: ক্যান্টন ফেয়ার নামে পরিচিত ১৩৯তম চীন আমদানি ও রপ্তানি মেলাকে সামনে রেখে প্রথম দফার বিদেশি পণ্যগুলো কাস্টমস ছাড়পত্র পেয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের নানশা বন্দরে বুধবার এসব পণ্য কাস্টমস ছাড়পত্র পাওয়ায় মেলা আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ও বিদেশি পণ্য আসা শুরু হলো।

ক্যান্টন ফেয়ার চীনের সবচেয়ে পুরনো, বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ১৩৯তম মেলার আসর ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।

১ দশমিক ৫৫ মিলিয়ন বর্গমিটার আয়তনের এবারের মেলায় বুথ সংখ্যা ৭৫ হাজার ৫০০। যেখানে ৩০ হাজারের বেশি কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

মেলায় আসা প্রথম চালানে তুরস্কের তৈরি ১৩৭ ধরনের গৃহস্থালি ও রান্নাঘরের সরঞ্জাম রয়েছে। প্রায় ১৮ হাজার কেজি ওজনের এই চালানটি মেলার ইতিহাসে একক কোনো চালানে আসা সবচেয়ে ভারী চালান হিসেবে রেকর্ড গড়েছে। বন্দরে শুল্ক ছাড়পত্র পাওয়ার পরপরই পণ্যগুলো দ্রুত প্রদর্শনীস্থলে পাঠিয়ে দেওয়া হয়।

আগামী কয়েক দিনের মধ্যে মিশর, দক্ষিণ কোরিয়া, ভারত এবং মালয়েশিয়াসহ আরও বেশ কিছু দেশ থেকে পণ্য এসে পৌঁছানোর কথা রয়েছে।

পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে বন্দরগুলোতে বিশেষ সার্ভিস কাউন্টার খোলা হয়েছে এবং দ্রুত শুল্ক ছাড় নিশ্চিতে ডিজিটাল সমাধান ব্যবহার করা হচ্ছে।

লজিস্টিক কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হে সিশান জানান, সমন্বিত কাস্টমস সিস্টেমের মাধ্যমে পণ্য পৌঁছানোর সাথে সাথে তারা অনলাইনে দ্রুত পরিদর্শন ও ছাড়পত্রের ব্যবস্থা করছে।

এদিকে নানশা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ক্যান্টন ফেয়ারের পণ্যের জন্য বিশেষ বিভাগ তৈরি করা হয়েছে যেখানে পণ্যের পরিদর্শন, নমুনা পরীক্ষা ও ছাড়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রাসেল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.