তামান্না জেনিফার
আরও সক্রিয় ও কার্যকর সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ এবং সংস্কার উদ্যোগ ও সামষ্টিক নীতির মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানালেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।
একই সঙ্গে তিনি অর্থনৈতিক উৎপাদনে যুক্তিসংগত প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপরও জোর দেন।
সোমবার খসড়া সরকারি কর্ম প্রতিবেদন এবং ১৫তম পঞ্চবার্ষিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া রূপরেখা নিয়ে মতামত ও পরামর্শ সংগ্রহের উদ্দেশ্যে একটি সিম্পোজিয়ামে সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি।
সিম্পোজিয়ামে প্রতিনিধিরা সামষ্টিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ জোরদার, শক্তিশালী দেশীয় বাজার গঠন, নতুন মানসম্পন্ন উৎপাদনশীল শক্তির বিকাশ, সংস্কার ও উন্মুক্তকরণ আরও গভীর করা এবং জনগণের জীবিকা সুরক্ষায় গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী লি বলেন, চলতি বছর ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ। এখন বৈশ্বিক অনিশ্চয়তাও বাড়ছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে এখনও নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে।
লি ছিয়াং আশা প্রকাশ করেন, নন-সিপিসি রাজনৈতিক দল, এসিএফআইসি এবং দলীয় সম্পর্কহীন ব্যক্তিত্বরা ভবিষ্যতেও গঠনমূলক পরামর্শ প্রদান অব্যাহত রাখবেন।
সূত্র: সিএমজি
১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সিম্পোজিয়ামে চীনের প্রধানমন্ত্রী
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.