Wednesday, June 10, 2026
Live

১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে চীনের স্টেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে চীনের স্টেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক
ফেব্রুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে শুক্রবার দেশটির স্টেট কাউন্সিল একটি পূর্ণাঙ্গ বৈঠক করেছে। এতে সরকারের আগামী দিনের কাজের খসড়া প্রতিবেদন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ '১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা' (২০২৬-২০৩০)-এর রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, এই দুটি গুরুত্বপূর্ণ নথি আগামী মার্চ মাসে চীনের জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে পর্যালোচনার জন্য পেশ করা হবে। এ সময় লি ছিয়াং বলেন, সরকারি নথিতে উচ্চ-মানের উন্নয়নের গুরুত্ব এবং জনগণের চাহিদার প্রতিফলন থাকা জরুরি। লি ছিয়াং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদের একটি শক্তিশালী সূচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনের সিদ্ধান্তগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসের পরিচয় দিতে হবে। বিশেষ করে 'নিউ কোয়ালিটি প্রোডাক্টিভ ফোর্সেস' বা নতুন গুণমানসম্পন্ন উৎপাদনশীল শক্তির বিকাশ, অভ্যন্তরীণ অর্থনীতির শক্তিশালীকরণ এবং মানুষের আয় বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন প্রয়োজন। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.