মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ১৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে চীনের প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রোববার বেইজিংয়ে চলমান জাতীয় গণকংগ্রেস অধিবেশনের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রত্যাশা পূরণ করে এবং বিশ্বের মানুষের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।
ওয়াং ই বলেন, গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের সবচেয়ে স্পষ্ট বার্তা হলো—জাতিসংঘের নেতৃত্ব ও কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই বজায় রাখতে হবে এবং তা দুর্বল করা নয়, বরং আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, “জাতিসংঘ না থাকলে পৃথিবী আরও খারাপ অবস্থায় পড়ত।” জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চীন এ সংস্থার ভূমিকা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ওয়াং ই আরও দেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে অংশ নেওয়ার আহ্বান জানান এবং জাতিসংঘকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।
আজাদ/শুভ
তথ্য ও ছবি: সিনহুয়া
১৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে চীনের প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.