Wednesday, June 10, 2026
Live

২০০ বিলিয়ন ডলার ছাড়াবে চীনের এআই বাজার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০০ বিলিয়ন ডলার ছাড়াবে চীনের এআই বাজার

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক:

চীনে ‘এআই প্লাস‘ উদ্যোগের সুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দ্রুত বিকশিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালে চীনের এআই বাজার মূল্য ৬৩ দশমিক ১ বিলিয়ন ডলার এবং ২০২৯ সাল নাগাদ তা ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সম্প্রতি বেইজিংয়ে পাস হওয়া সরকারি প্রতিবেদনে 'এআই প্লাস' উদ্যোগকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খিংতি ইন্টারন্যাশনাল-এর রবার্ট সুর মতে, ২০২৫-২৬ সালের মধ্যে এআইয়ের উন্নয়ন পূর্ণতা পাওয়ায় এখন 'ইন্টেলিজেন্ট এজেন্ট' তৈরি করা অনেক সহজ হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩১ সাল নাগাদ চীনে সক্রিয় ইন্টেলিজেন্ট এজেন্টের সংখ্যা ৫০ লাখ থেকে বেড়ে ৩৫ কোটিতে দাঁড়াবে।

এর ফলে বৈশ্বিক 'সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস' (এসএ এএস) বাজারও ২০২৯ সালের মধ্যে ৭০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। চীনা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই কাতার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশে তাদের নেটওয়ার্ক বিস্তার করছে।

রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.