Wednesday, June 10, 2026
Live

২০২৫ আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্সে চীনের আধুনিকীকরণ ও বৈশ্বিক শাসন নিয়ে আলোচনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৫ আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্সে চীনের আধুনিকীকরণ ও বৈশ্বিক শাসন নিয়ে আলোচনা
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্স। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটবিউরোর সদস্য ও প্রকাশনা বিভাগের প্রধান লি শুলেই, মূল বক্তৃতা দেন। এ ছাড়া হুয়াং খুনমিং, সিপিসি কুয়াংতোং প্রাদেশিক কমিটির সচিব ও পলিটবিউরোর সদস্যও বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই কনফারেন্স বিশ্বকে চীন বোঝার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তারা উল্লেখ করেন, সিপিসি-এর ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের আধুনিকীকরণ তাত্ত্বিক উদ্ভাবন ও বাস্তব কাজের মাধ্যমে সফলভাবে এগিয়েছে। এ ছাড়া, সিপিসি ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন আগামী পাঁচ বছরের জন্য চীনা আধুনিকীকরণের রূপরেখা নির্ধারণ করেছে। এটি বিশ্বে উন্নয়নের সুযোগ ভাগাভাগি এবং অন্যান্য দেশের সঙ্গে মিলেমিশে আধুনিকীকরণের পথ অনুসরণে গুরুত্বপূর্ণ। এ বছরের কনফারেন্সে সোমবার পর্যন্ত আট শতাধিক রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও পণ্ডিত অংশগ্রহণ করেছেন। নাহার/ফয়সল তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.