উত্তর চীনের থিয়েনচিন শহরে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ২০২৫ বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতার ফাইনাল। “দক্ষ যুবক, উজ্জ্বল ভবিষ্যৎ” স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি মহাদেশের ৭৬টি দেশ থেকে ৩৩,০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেন।
ফাইনাল পর্বে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের চিনহুয়া ইউনিভার্সিটি অব ভোকেশনাল টেকনোলজির দল চ্যাম্পিয়ন হয়।
এবারের প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের প্রকল্প বেছে নেওয়ার সুযোগ—যার মাধ্যমে অংশগ্রহণকারীরা দৈনন্দিন উৎপাদন ও জীবনের প্রকৃত সমস্যার সমাধান উপস্থাপন করতে পারেন।
প্রথমবারের মতো প্রতিযোগিতায় আন্তর্জাতিক বিভাগ চালু করা হয়, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ—এই চারটি অঞ্চলে বিদেশি প্রতিযোগিতা কেন্দ্র স্থাপন করা হয়।
সূত্র: সিএমজি বাংলা
২০২৫ বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.