ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৫ সালে ইন্দোনেশিয়ায় চীনা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস ইন্দোনেশিয়া (বিপিএস) জানিয়েছে, গত বছর মোট ১৩ লাখ ৪০ হাজার চীনা পর্যটক ইন্দোনেশিয়া সফর করেছেন। এটি গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
এর আগে ২০২৪ সালে ইন্দোনেশিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছিল প্রায় ১১ লাখ ৯০ হাজার এবং ২০২৩ সালে ছিল ৭ লাখ ৯০ হাজার।
২০২৫ সালে ইন্দোনেশিয়ায় আসা বিদেশি পর্যটকদের মধ্যে চীনা পর্যটকরা ছিলেন চতুর্থ অবস্থানে। মোট বিদেশি পর্যটকের ৮ দশমিক ৭ শতাংশই ছিলেন চীনের নাগরিক। এই তালিকায় প্রথম তিনটি অবস্থানে ছিল মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর।
চীনা পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য ছিল বালি ও জাকার্তা। গত বছর বালিতে প্রায় ৫ লাখ ৩৬ হাজার এবং জাকার্তায় ৫ লাখ ৪ হাজার চীনা পর্যটক ভ্রমণ করেছেন। এ ছাড়া উত্তর সুমাত্রা, বাতাম ও সুরাবায়াও জনপ্রিয় গন্তব্যের তালিকায় ছিল।
অন্যদিকে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইন্দোনেশিয়ানদের পছন্দের দেশগুলোর তালিকায় চীন চতুর্থ অবস্থানে রয়েছে। মোট ইন্দোনেশিয়ান বিদেশ ভ্রমণকারীর ৬ দশমিক ৭৬ শতাংশ চীন ভ্রমণ করেছেন। এ তালিকায় চীনের আগে রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব ও সিঙ্গাপুর।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
২০২৫ সালে ইন্দোনেশিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.