Wednesday, June 10, 2026
Live

২০২৫ সালে চীনের বৈদেশিক বাণিজ্যে রেকর্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৫ সালে চীনের বৈদেশিক বাণিজ্যে রেকর্ড
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে বৈদেশিক বাণিজ্যে রেকর্ড করেছে চীন। এই সময়ে বাণিজ্যের পরিমাণ এর আগের বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বুধবার বেইজিংয়ে স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের কাস্টমস প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। কাস্টমসের উপমন্ত্রী ওয়াং চুন বলেন, ২০২৫ সালে চীনের মোট পণ্য আমদানি ও রপ্তানি দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪৭ ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে রপ্তানি ৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৯৯ ট্রিলিয়ন ইউয়ান। আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৮ ট্রিলিয়ন ইউয়ানে। ওয়াং চুন আরও জানান, ২০২৫ সালের এই ফলাফল চীনের বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড স্থাপন করেছে, যা বিশ্বে পণ্য বাণিজ্যের শীর্ষ অবস্থান বজায় রাখবে বলেও জানান তিনি। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.