Wednesday, June 10, 2026
Live

২০২৫ সালে চীনের শস্য উৎপাদন রেকর্ড ৭১৪.৯ মিলিয়ন টন: সরকারি ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৫ সালে চীনের শস্য উৎপাদন রেকর্ড ৭১৪.৯ মিলিয়ন টন: সরকারি ঘোষণা
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৫ সালে চীন আরও এক বছর রেকর্ড শস্য উৎপাদন অর্জন করেছে। দেশটির মোট শস্য উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৭১৪.৯ মিলিয়ন টনে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃহস্পতিবার কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিন স্টেট কাউন্সিল তথ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী চাং সিংওয়াং বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চীন সফলভাবে শস্য উৎপাদন নিশ্চিত করতে পেরেছে। তিনি আরও বলেন, “শস্য উৎপাদনে আবারও বাম্পার ফলন হয়েছে এবং শাকসবজির মতো অ-প্রধান খাদ্যের সরবরাহও পর্যাপ্ত রয়েছে। স্থানীয় খরা, বন্যা ও টানা বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ২০২৫ সালে শস্য উৎপাদন ৭১৪.৯ মিলিয়ন টনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৪ মিলিয়ন টন বেশি। এর মাধ্যমে টানা দুই বছর ধরে উৎপাদন ৭০০ মিলিয়ন টনের ওপরে স্থিতিশীল থাকল।” এই সাফল্য চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেন তিনি। ঐশী/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.