জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ২০২৫ সালে প্রাদেশিক ও মন্ত্রিসভা পর্যায়ের বা তার চেয়েও উচ্চপর্যায়ের ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬৯ জনকে শাস্তি প্রদান করা হয়েছে, শনিবার এই তথ্য প্রকাশ করেছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশন এবং জাতীয় তদারকি কমিশন।
গত বছর চীনের কঠোর দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত ছিল। কর্তৃপক্ষরা পুনরায় নিশ্চিত করেছেন যে, তারা দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ড চূড়ান্তভাবে নির্মূল করার প্রচেষ্টা চালিয়ে যাবে।
মার্চ ২০২৫ সালে, সিপিসি চার মাসব্যাপী শিক্ষামূলক অভিযান চালিয়েছিল, যেখানে ১ কোটি সদস্যকে কোড অব কনডাক্ট মেনে চলার জন্য উৎসাহিত করা হয়।
চীন প্রাতিষ্ঠানিক কাঠামোও শক্তিশালী করেছে। জুন ২০২৪ সালে সংশোধিত সুপারভিশন আইন কার্যকর হয়, যা তদারকির ক্ষমতা বৃদ্ধি করেছে এবং প্রশাসনিক বাধা দূর করেছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
২০২৫ সালে চীনে প্রাদেশিক ও মন্ত্রিসভা পর্যায়ের ১১৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.