Wednesday, June 10, 2026
Live

২০২৫ সালে তেল উৎপাদনে রেকর্ড চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৫ সালে তেল উৎপাদনে রেকর্ড চীনে
জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের অপরিশোধিত তেল উৎপাদন পৌঁছেছে রেকর্ড ২১ কোটি ৫০ লাখ টনে। দেশটির প্রধান তেল ও গ্যাসক্ষেত্রগুলোয় উৎপাদন বৃদ্ধির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। চীনের প্রথম তেল খনি ইউমেন অয়েলফিল্ডে ২০২৫ সালে তেল ও গ্যাস উৎপাদনের পরিমাণ আবারও ১০ লাখ টন ছাড়িয়েছে। একই সঙ্গে সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে নতুন স্থাপিত সক্ষমতা ১০ লাখ কিলোওয়াটের বেশি হয়েছে। উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে অবস্থিত দেশের বৃহত্তম তেলক্ষেত্র হাদে–ফুমান অয়েলফিল্ডে বার্ষিক তেল ও গ্যাস উৎপাদনের সমতুল্য পরিমাণ ৫০ লাখ টন ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে। অন্যদিকে, উত্তর-পশ্চিম চীনের অরদোস বেসিনে অবস্থিত তানিউতি ও তোংশেং গ্যাসক্ষেত্র থেকে সম্মিলিতভাবে ৭০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে, যা টাইট স্যান্ডস্টোন গ্যাস উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইনার মঙ্গোলিয়ার বায়ান অয়েলফিল্ডে ২০২৫ সালে অপরিশোধিত তেল উৎপাদন ৫০ লাখ টন অতিক্রম করেছে। সিছুয়ান বেসিনের পুকুয়াং গ্যাসক্ষেত্রের উৎপাদন ১৪০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনে তেল উৎপাদন স্থিতিশীল থাকলেও প্রাকৃতিক গ্যাস উৎপাদন বেড়ে ২৬০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.